সভাপতির সংক্ষিপ্ত জীবনী
সৈয়দ আহমাদ ফারুখ। একজন প্রথিতযশা রাজনীতিবিদ। ছাত্রলীগ ও যুবলীগের বর্ণাঢ্য ক্যারিয়ার। সমাজমনস্ক আধুনিক ও প্রগতিশীল এই আওয়ামী লীগ নেতা এখন নিভৃতচারী।
পিতা সৈয়দ আশরাফউদ্দিন আহমাদ , মাতা বেগম রওশন আক্তার। কুমিল্লা শহরের ঝাউতলায় ” অবকাশ ” স্থায়ী নিবাস। বর্তমানে পরিবার নিয়ে ঢাকার গুলশানে বসবাস করেন। ঠিকানাঃ বাড়ি নং – ১৯-২০, সড়ক নং -১১৩/এ , গুলশান -২, ঢাকা-১২১২।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজীতে এম এ পাস করেছেন। স্ত্রী ও দুই পুত্র সন্তান নিয়ে সুখের পরিবার।
সৈয়দ আহমাদ ফারুখের পারিবারিক পরিবেশ হোসেন শহিদ সোহরাওয়ার্দী ও আওয়ামী রাজনীতিতে আবর্তিত ছিল। ছাত্রজীবনেই ১৯৬২ শিক্ষা আন্দোলনে কুমিল্লা জিলা স্কুল তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী হিসাবে যোগদান করেন। পরবর্তীতে সলিমুল্লাহ হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন।
সৈয়দ আহমাদ ফারুখ পূর্ব পাকিস্তান ছাত্রলীগের কোষাধ্যক্ষ (১৯৬৯-১৯৭১), বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি (১৯৭১-১৯৭২) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের ১৯৭০-৭১ ও ১৯৭১-৭২ সালে দুই মেয়াদে সহ-সভাপতি (ভিপি ) ছিলেন।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি প্রাক্তন সিনেট সদস্য , ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৭৪-৭৭) ও ১৯৭৭-১৯৮০) এবং অধুনালুপ্ত সাপ্তাহিক বাংলাদেশ এর সম্পাদক।

